মুঠোফোনের জন্য ভাতিজার প্রাণ কেড়ে নিলেন চাচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন আত্মসাতের জন্য পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে রাহাত প্রামাণিক (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যা করেছেন চাচাতো চাচা। সে হাসামপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।চাচা জাহিদুর রহমানকে (২২) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি মোতাবেক গতকাল সোমবার রাহাতের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাহাতের বাবা হাফিজ উদ্দিন প্রামাণিক সুজানগর থানায় একটি হত্যা মামলা করেছেন।