মুঠোফোনের জন্য সোহাগীকে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার শ্রমিক সোহাগী আক্তার মুক্তার (১৮) খুনের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা গতকাল সাংবাদিকদের কাছে বলেছেন, একটি মুঠোফোনের জন্য তাঁরা সোহাগীকে হত্যা করেছেন। নগর গোয়েন্দা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে তাঁদের গ্রেপ্তার করে।