মুঠোফোনের জন্য স্কুলছাত্রকে গলা টিপে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় একটি মুঠোফোনের জন্য প্রাণ দিতে হলো স্বপন মিয়া (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রকে। মুঠোফোন ছিনিয়ে নিতে গিয়ে তাকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ডরা । হত্যাকাণ্ডটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার নজর মামুদ গ্রামে। এলাকাবাসী ঘাতক লাইজু মিয়াকে (২৪) আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন। থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, নিহতের বাবা বাবু মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক লাইজু মিয়াকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।