মুড়ি সাদা করতে চালে ইউরিয়া জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে মুড়ি সাদা করতে চালে ইউরিয়া ও অ্যামোনিয়াম বাই-কার্বোনেট মেশানোর দায়ে অহিদুল মুড়ি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মওলা গতকাল শনিবার দুপুরে তারাগঞ্জ উপজেলা শহরের পুরাতন চৌপথী নামক স্থানে ওই মুড়ির কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল হক জানান, মুড়ি সাদা করতে তারাগঞ্জের বিভিন্ন মুড়ির কারখানায় দীর্ঘদিন ধরে চালে ইউরিয়া ও অ্যামোনিয়াম বাই-কার্বোনেট মেশানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মাওলা পুলিশ নিয়ে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালান। এ সময় অহিদুল মুড়ির কারখানা থেকে এক বস্তা ইউরিয়া ও কিছু অ্যামোনিয়াম বাই-কার্বোনেটসহ দুটি খালি বস্তা ও ইউরিয়া মেশানো কিছু চাল উদ্ধার করা হয়।