মুড়ির কলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি মুড়ির কলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলে থাকা দুই ট্রাক চাল ও আসবাব পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় গত শুক্রবার রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সাতক্ষীরা ও কালীগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট। দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার সালাউদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পারুলিয়ার ধোপাডাঙ্গার বাজারে অবস্থিত মো. আসাদুজ্জামানের জামান মুড়ির মিলে আগুনের সূত্রপাত হয়। মো. আসাদুজ্জামান জানান, আগুনে তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।