মুণ্ডা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নজিপুরে গত বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মুণ্ডা সম্মেলন। ১৭ ডিসেম্বর নজিপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। ‘জাগকে উঠক মুণ্ডা’ নামের মুণ্ডা আদিবাসী সংগঠনের আয়োজনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাসকারী মুণ্ডারা এতে অংশ নেন। সম্মেলনের শেষ দিনে সংগঠনের সভাপতি সবিন মুণ্ডার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগেন্দ্রনাথ পাহান, দেবেন চন্দ্র পাহান, সুবাশ হেমব্রম, দেবলাল টুডু, বাসদের নেতা জয়নাল আবেদিন প্রমুখ।