মুদি দোকানিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে মুদি দোকানি আবদুল মজিদকে (২৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবদুল মজিদের ছোট ভাই আবদুল আজিদ জানান, বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশী কলেজছাত্র মো. রুবেল (২৪) ও জুয়েল হোসেন (২৩) তাঁর ভাইকে ডেকে নিয়ে যান। এরপর তাঁর ভাই আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে রুবেল ও জুয়েলের কাছে বড় ভাই মজিদের বিষয়ে জানতে চাইলে তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। পরে বাড়ির পেছনে একটি ডোবার কাছে ভাইয়ের জুতা, টর্চলাইট ও মুঠোফোন পড়ে থাকতে দেখতে পান। এরপর তাঁরা ডোবার পানির নিচে ভাইয়ের গলায় ফাঁস ও হাত-পা বাঁধা অবস্থায় লাশ পান। এ ঘটনা পুলিশকে জানালে এএসপি (সার্কেল) মো. আহাদুজ্জামান মিয়া ও উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে ডোবা থেকে মজিদের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মজিদের দেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গাড় ভেঙে ফেলা হয়েছে। এমনকি তাঁর পুরুষাঙ্গের একাংশ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া খুঁচিয়ে একটি চোখ নষ্ট করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এএসপি আহাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ একাধিক বিষয়ে নজর রেখে হত্যাকাণ্ডের তদন্ত করছে।এ ব্যাপারে জানতে রুবেল ও জুয়েলের বাড়ি গিয়ে তাঁদের পাওয়া যায়নি।