মুদির দোকানে সনদ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সনদ রানীরহাট বাজারে মোজাম্মেল হকের মুদির দোকানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রানীরহাট বাজারে গরিবে নেওয়াজ স্টোর নামে মুদির দোকানে মোজাম্মেল হক ওই সনদ বিক্রি করছেন। তিনি প্রতিটি সনদ ২০ টাকায় বিক্রি করেন। মোজাম্মেল হক বলেন, ‘২০০৩ সাল থেকে আমি চেয়ারম্যান-সনদ বিক্রি করে আসছি। চেয়ারম্যান আর সচিবই তো বিক্রির জন্য দিয়েছেন। প্রতিটি সনদে পাঁচ টাকা করে আমাকে দেন।’রাজানগর ইউপির সচিব নিতাই পদ তালুকদার বলেন, পরিষদে নানা কাজের ঝামেলা। তাই বিশ্বস্ত হিসেবে মুদির দোকানি মোজাম্মেল হককে সনদ প্রদানের জন্য দেওয়া হয়েছে। তবে টাকা দিয়ে সনদ বিক্রির জন্য তাঁকে বলা হয়নি।