মুদ্রণ ও গ্রাফিক ডিজাইন ছাড়া সম্ভব নয় ডিজিটাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রণ ও গ্রাফিক ডিজাইন একটি জাতিকে জড়তা, অস্পষ্টতা ও কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে আসে। বিশ্বায়নের যুগে বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রয়োজন কারিগরি শিক্ষা। মুদ্রণ ও গ্রাফিক ডিজাইন ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।
গত শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে ‘গ্রাফিক আর্টস ইনস্টিটিউটেরর উন্নয়নে “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের” (এসটিইপি) গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসটিইপির প্রকল্প পরিচালক গোলাম মো. জহিরুল আলম বলেন, কারিগরি শিক্ষার এবারের প্রতিবাদ্য ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ যথেষ্ট সময়োপযোগী হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সহসভাপতি হাসিনা নেওয়াজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান মো. আবুল কাশেম, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিচালন (অপারেশনস) কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। অনুষ্ঠানে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ আবু রেজা প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।