প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুদ্রা পাচার প্রতিরোধ আইন-২০০৯ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিস্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, অর্থ সচিব, দুদকসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী জহিরুল ইসলাম হাইকোর্টে রিটটি করেন।