মুদ্রা হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় ট্রেজারিতে রাখা একটি পিতলের লক্ষ্মীমূর্তি এবং ২০২টি প্রাচীন রৌপ্য মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা সিরাজুল ইসলামের হাতে সেগুলো হস্তান্তর করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম এবং ট্রেজারি কর্মকর্তা বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে ওই মুদ্রা এবং বোদা উপজেলা থেকে লক্ষ্মীমূর্তিটি উদ্ধার করা হয়।