মুদ্রানীতি ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আজ বেলা ১১টায় এ মুদ্রানীতি ঘোষণা করবেন। গত মার্চে গভর্নর হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো তিনি মুদ্রানীতি ঘোষণা করবেন। জানা গেছে, এবারের ছয় মাস মেয়াদি মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সরকার-নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রার জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়।