মুন সিনেমা হল ফিরে পেতে আদালত অবমাননার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের অংশবিশেষ বাস্তবায়িত না হওয়ায় সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার আবেদনটি আদালতে উপস্থাপন করা হলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা ১৪ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। রাজধানীর মুন সিনেমা হলের মালিকানা নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ও অবৈধ ঘোষিত হয়েছিল।