মুন সিনেমা হলের স্থাপনার মূল্য নির্ধারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় মুন সিনেমা হলের জমি এবং তার ওপর গড়ে তোলা বর্তমান স্থাপনার মূল্য নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। একজন দক্ষ প্রকৌশলীকে দিয়ে ওই জমি ও স্থাপনার মূল্য নির্ধারণ করে আগামী ছয় সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এর আগে ২০১১ সালের ৫ মে দেওয়া রিভিউ পিটিশনের রায়ে ৬০ দিনের স্থলে ৯০ দিনের মধ্যে সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দেন আপিল বিভাগ।