মুনতাসীর ও শাহরিয়ারকে রিমান্ডে নির্যাতনের বিষয়ে আট বছর পর রুল শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের আমলে শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসীর মামুনকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সেই রুলের শুনানি আট বছর পর গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। আজ আবার শুনানি হওয়ার কথা। শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০২ সালের ডিসেম্বরে পৃথক রিট করা হয়। ওই বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন।