মুনসুন লেটারসের সাহিত্য সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনসুন লেটারস রাজধানীর গুলশানের রেড শিফট ক্যাফেতে গতকাল শনিবার এক সাহিত্য সভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন করুণাময় গোস্বামী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও তরুণ লেখকেরা। অনুষ্ঠানে মনসুন লেটারসের সম্পাদক রুবানা হক ও এর সহ-সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
মনসুন লেটারস ২০০৬ সাল থেকে তরুণ লেখকদের লেখা প্রকাশ করে আসছে। গতকালের সভায় প্রকাশ করা হয়েছে মনসুন মিউজ নামে একটি দ্বিভাষিক কবিতার বই, যাতে স্থান পেয়েছে ৪৩ জন তরুণ কবির কবিতা। এই প্রকাশনাটি মনসুন লেটারস ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগের সফল রূপায়ণ। বইটির পরিবেশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপি এল)। এ বিষয়ে সম্পাদক রুবানা হক বলেছেন, এই দ্বিভাষিক কবিতার বইটি সাহিত্যে ভিন্নতা এনে দেবে।’ বিজ্ঞপ্তি