মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের ৬১তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সকালে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের পণ্ডিতদের কাছ থেকে ‘সাহিত্যবিশারদ’ উপাধি পেয়েছিলেন আবদুল করিম। নদীয়ার পণ্ডিতসমাজ তাঁকে ‘সাহিত্যসাগর’ উপাধি দেয়। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই মহান সাহিত্যসাধক।