মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগের ১১ জন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যকারী পরিষদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত প্যানেল থেকে চারজন নির্বাচিত হন। আজ মঙ্গলবার এ নির্বাচন হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শ ম হাবিবুর রহমান ১২২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আবদুল মালেক পান ৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত নাছিমা আক্তার পান ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম পান ৭১ ভোট। বিএনপি-সমর্থিত খান আতাউর রহমান পান ৫৫ ভোট।
এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের মো. নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম সহসভাপতি, রুহুল আমিন সহসাধারণ সম্পাদক, কাজী মোজাম্মেল হোসেন দপ্তর সম্পাদক, জানে আলম পাশা ক্রীড়া ও নাট্যবিষয়ক সম্পাদক ও নয়ন মিয়া, রিনা আক্তার, সিরাজুল হক লিটন, ফরাজী মো. সামছুজ্জামান মানিক কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে মো. পারভেজ আলম কোষাধ্যক্ষ, মো. হাবিবুর রহমান গ্রন্থাগারবিষয়ক সম্পাদক, মো. মনিরুল ইসলাম ধর্ম ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মো. সুমন মিয়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম বলেন, আইনজীবী সমিতির মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৮২ জন মোট ১৫টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আজ রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।