মুন্সিগঞ্জ আদালতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান (৪৮) নিহতের মামলায় আসািমরা গতকাল মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জে আদালতে হাজির হতে গেলে আসামি ও বাদীপক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন৷ সংঘর্ষের পর পুলিশ আদালত প্রাঙ্গণ থেকে ৪৬ জনকে আটক করেছে।
এ ঘটনার পর শামসুিদ্দন হত্যা মামলায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মান্নানসহ ২৬ জন আসািম আমিল আদালত-৫-এ হাজির হলে বিচারিক হাকিম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন৷
প্রত্যক্ষদর্শী আইনজীবী হোসেন আলী জানান, সকাল ১০টার দিকে আদালতের িনচতলায় আসািম ও বাদীপক্ষের লোকজন কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে মাথায় ইট দিয়ে গুরুতর জখম শামসুদ্দিন প্রধানের ভাতিজা নাসির (২৫), রিটু (২৬) ও জাহাঙ্গীর আলমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।