মুন্সিগঞ্জ কলেজ চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকায় বন্ধ হয়ে যাওয়া ‘মুন্সিগঞ্জ কলেজ’ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক সাইফুল হাসান কলেজটিকে নতুনভাবে চালু করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করেন। সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস কলেজের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
১৯৯৪ সালে মুন্সিগঞ্জ কলেজটি শহরের বহুমুখী উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ নিয়ে কার্যক্রম শুরু করে। পরে ১৯৯৬ সালে পৌর এলাকার কাটাখালিতে প্রায় দুই একর জায়গার ওপর কলেজের নিজস্ব ভবন নির্মাণ করা হয়। ২০০৭ সালে কলেজটি বন্ধ হয়ে যায়। সাইফুল হাসান বলেন, তহবিল গঠনে প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।
সভায় সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হরগঙ্গা কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ ফজলে আজিম, মুন্সিগঞ্জ পৌর মেয়র এ কে এম ইরাদাত, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, অধ্যাপক আবুল বাশার, আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।