মুন্সিগঞ্জ থেকে ৩৫টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা ও চরডুমুরিয়া গ্রামের পৃথক দুটি স্থান থেকে গতকাল সোমবার রাতে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের ধারণা, এসব ককটেল মোল্লাকান্দিতে বিবদমান দুটি গ্রুপের যে কারও লোকজন প্রতিপক্ষের ওপর হামলার জন্য রেখেছিল।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান মোল্লাকান্দির চরডুমুরিয়ার একটি জঙ্গল থেকে প্রথমে ২২টি তাজা ককটেল উদ্ধার করেন। এর পরই পাশের গ্রাম আমঘাটা কবরস্থান থেকে আরও ১৩টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল সদর থানায় নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে।সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। তদন্ত শেষে মামলা গ্রহণ করা হবে।জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোস্তফা মোল্লা ও রিপন পাটোয়ারীর মধ্যে বিরোধ চলে আসছে।