মুন্সিগঞ্জ পৌরসভায় ডাকাতি বাড়ায় উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কমিটির মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।ডাকাতি প্রসঙ্গে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘এই সভার মাধ্যমে আমরা আপনাদের আশ্বস্ত করছি, ডাকাতির বিষয়ে পুলিশ ও প্রশাসন মিলে ভূমিকা রাখবে।’সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান, মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম, সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন প্রমুখ।গত সোমবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় মো. দেলোয়ার হোসেনের বাড়ি ও তাঁর দুই ভাড়াটের ঘরে ডাকাতি হয়। এর আগে শুক্রবার রাতে পাশের বৈখর এলাকায় পৌরসভার কাউন্সিলর বাদশা শিকদারের বাড়ি ও প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়।