মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ডা. মনিরুজ্জামান ভূইয়া সভাপতি ও ডা. জাহাঙ্গীর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ইন্দিরা রোডে সমিতির নিজস্ব ভবনে এ নির্বাচন হয়। এতে সহসভাপতি হয়েছেন লায়ন পারভীন হোসেন, মো. ওয়াদুদ খান, এনামুল ইসলাম, শেখ মাজাহারুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মো. আনোয়ার হোসেন। দেওয়ান মো. আরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম যুগ্ম মহাসচিব, আব্দুল হালিম আন্তর্জাতিক বিষয়ক সচিব, খন্দকার মো. হোসেন রেনু ত্রাণ ও সমাজকল্যাণ সচিব, সাবিনা ইব্রাহিম শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সচিব, মো. মেহেদী হাসান ক্রীড়া সচিব, শাখাওয়াত হোসেন প্রচার সচিব ও মো. নুরুল আমিন খান সহ-কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সমিতির নির্বাহী সদস্য পদে ২১ জন নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।