মুন্সিগঞ্জ মুক্ত দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার ১১ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে মুন্সিগঞ্জ জেলা পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টায় শহরের সুপার মার্কেটে অঙ্কুরিত মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। পরে সুপার মার্কেট-সংলগ্ন সংসদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।