মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুরে স্থগিত ১৩ কেন্দ্রে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থগিত হওয়া নয়টি কেন্দ্রে ও লক্ষ্মীপুর সদর উপজেলায় স্থগিত হওয়া চারটি কেন্দ্রে আজ বুধবার পুনরায় ভোট গ্রহণ হচ্ছে।
গত ২৩ মার্চ ও ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা, জাল ভোট, ব্যালট ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় ওই কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি কেন্দ্রের মোট ভোটার ২৫ হাজার ১২৭।
মুন্সিগঞ্জের পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশ, ২০ জন বিজিবি ও ১৪ জন র‌্যাব সদস্য থাকবেন।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চার কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। চার কেন্দ্রে ভোটারের চেয়ে ব্যবধান বেশি হওয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না।