মুন্সিগঞ্জ শহরে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের পশ্চিম নয়াগাঁও সড়কে গতকাল মঙ্গলবার রাতে অস্ত্র দেখিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে চার যুবক। এদিকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে গিয়াসউদ্দিন (৩৫) নামের এক গ্রামবাসীকেও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) হাবিবুর রহমানের বাড়ি থেকে অহিদ ও নাসির নামের দুই ব্যক্তি পাঁচ লাখ ৫২ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে মুক্তারপুর সেতুর কাছে এক প্রতিষ্ঠানে রাখতে যাচ্ছিলেন। পথে পাঁচ ছিনতাইকারী তাদের গতিরোধ করে দুটি ফাঁকা গুলি ছুড়ে অহিদ ও নাসিরের দিকে পিস্তল তাক করলে ছিনতাইকারীদের টাকা দিয়ে দেন তাঁরা।টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পথে গ্রামবাসী ছিনতাইকারীদের অটোরিকশার গতি রোধ করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে গিয়াসউদ্দিন আহত হয়। এ সময় শতাধিক গ্রামবাসী ছুটে গিয়ে চার ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়। পিটুনি খাওয়া চার ছিনতাইকারীর মধ্যে তিনজন হলেন সদর উপজেলার হাতিমারা এলাকার সবুজ (২৫), নারায়ণগঞ্জের গোকচর এলাকার আল আমিন (৩০) ও মদনগঞ্জের রমজান (২৮)।