মুন্সিগঞ্জ সদর থানায় ‘ওপেন হাউস ডে’তে মাদক নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর থানায় ‘ওপেন হাউস ডে’ উপলক্ষে গতকাল জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ। আলোচকেরা শহরে মাদকদ্রব্য বিশেষ করে, ইয়াবা বড়ির ব্যবসা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহামঞ্চদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম কাদের মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।