মুন্সিগঞ্জগামী লঞ্চে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে শীতলক্ষ্যা নদীতে গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জগামী এম এল রিগেন যাত্রীবাহী লঞ্চে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের প্রহারে ২০ যাত্রী আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা যাত্রীদের টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করেছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে লঞ্চঘাটে পুলিশ পাঠানো হয়েছে। লঞ্চ থেকে ডাকাতদের লুটপাট করা মালামালের সঠিক বিবরণ জানা যায়নি। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।