মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর গ্রামে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে দুই শিশু ও তাদের মা-নানিসহ চারজন নিহত হয়েছেন। গ্রামের ভাঙা ঘোড়া রাইস মিলে শ্রমিকদের থাকার একটি ছাপরা ঘরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফিরোজা বেগম (২৮), তাঁর চার মাস বয়সী ছেলে মাসুম বিল্লাহ, আড়াই বছরের ছেলে মো. ফাহিম ও তাদের নানি (৭০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত একটার দিকে ছাপরা ঘরটিতে আগুন লাগে। আশপাশের লোকজন এগিয়ে এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ওই ঘরে ঘুমন্ত চারজন পুড়ে মারা যান।