মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিম কাঠপট্টিতে গত রোববার দিবাগত রাতে আগুনে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি দল গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভে গতকাল সোমবার সকাল ১০টার দিকে। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে মিরকাদিমের নূরপুর পঞ্চায়েত মার্কেটের একটি কাঠের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ পানি নিয়ে ছুটে এলেও আগুন নেভাতে পারেনি।