মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার আদালতের মাধ্যমে তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহম্পতিবার রাতে ঢাকার দয়াগঞ্জ থেকে হেলাল, খোকন ও বোরহান খানকে এবং সেন্টু ও শাহ আলমকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গতকাল গ্রেপ্তার করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গত শুক্রবার হেলাল, খোকন ও বোরহান খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং সেন্টু ও শাহ আলম থানা হাজতে আছেন।ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রভাব বিস্তারের লক্ষ্যে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গত সোমবার ও বুধবার গুলিবিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়।