মুন্সিগঞ্জে আ.লীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ জানায়, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান একটি মামলা করেছেন। এ মামলায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ মল্লিকসহ মোট ৭৭ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেছেন মোহাম্মদ হোসেন বেপারী। এতে দিলবর খানসহ মোট ১১০ জনকে আসামি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মোল্লাকান্দি ইউনিয়নে গত সোমবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।