মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা রাক্ষা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার মুন্সিগঞ্জে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলন, মাদক, চাঁদাবাজি, মাওয়ায় অতিরিক্ত টোল আদায়, রাতে স্পিডবোট চলাচল বন্ধে আলোচনা হয়েছে।বেলা ১১টায় মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভায় সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বালুরচর বাজারের খাস কালেকশনের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্ট ইউএনও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে বালুচর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তোলা হয়। এ ছাড়া ডাকাতি, চাঁদাবাজি, মাওয়ায় অতিরিক্ত টোল আদায়, নদীতে চাঁদাবাজি নিয়ে আলোচনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোল গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়।