মুন্সিগঞ্জে আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সদর উপজেলার বিনোদপুর এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মা ফিরোজা বেগম (২৮) ও তাঁর আড়াই বছর বয়সী ছেলে ফাহিম ও চার মাস বয়সী শিশু মাসুম। আগুনে ফিরোজার ৬০ বছর বয়সী মায়েরও মৃত্যু হয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌড় হাসান প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিরা একটি ধানের মিলের ঝুপড়ি ঘরে থাকতেন। ঘরের চুলা থেকে গতকাল রাত একটার দিকে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় এই চারজনের মৃত্যু হয়। পরে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে লাশ চারটি থানায় রাখা হয়েছে।