মুন্সিগঞ্জে আবারও ডাকাতি, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় গত শনিবার রাতে এক বাড়িতে আবারও ডাকাতি হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে।

মামলার অভিযোগ ও বাড়ির মালিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ছয়জনের এক ডাকাত দল শহরের দেওভোগের ৪০৫/১ নম্বর টিনশেড বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতের প্রবেশ করে। এ সময় ডাকাতেরা বাড়ির মালিক গৃহকর্ত্রী বেগম, তাঁর ছেলে আশরাফ মিশু ও মেয়ে সুমির হাত-পা বেঁধে সবাইকে জিমিঞ্চ করে। পরে তারা আলমারির চাবি নিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে। যাওয়ার সময় তারা তিনটি মুঠোফোন ও ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়। এ ঘটনায় গতকাল আশরাফ মিশু বাদী হয়ে সদর থানায় মামলা করেন।