মুন্সিগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে গতকাল বৃহস্পতিবার ইয়াবা বড়িসহ জোসনা বেগম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সন্ধ্যা রানী মিস্ত্রি জানান, গতকাল বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে জোসনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ১০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। তিনি আরও বলেন, জোসনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি ঢাকা থেকে এখানে এসে ইয়াবা বিক্রি করতেন। গতকালই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। জোসনাকে গতকালই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।