মুন্সিগঞ্জে ওমর হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় ওমর শিকদার (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওমরের লাশ নিয়ে গতকালও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। তবে হত্যাকারীদের একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওমরের বাবা সফর মল্লিক শিকদার বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হচ্ছেন আরিফ, আক্তার, রিপন, শাকিল ও হাসান। তাঁদের বাড়ি সদর উপজেলার গণকপাড়া এলাকায়। জানা যায়, হত্যার প্রতিবাদের গতকাল দুপুর ১২টার দিকে লাশ নিয়ে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। পরে বাদ জোহর জানাজা শেষে শহরের কাঁটাখালী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।এ প্রসঙ্গে পুুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে।উল্লেখ্য, গত শনিবার রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ইটখোলার সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ওমর শিকদার নিহত হন।