মুন্সিগঞ্জে ককটেলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার নোয়াদ্দা গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে ২৪টি ককটেলসহ নুরুদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নোয়াদ্দা গ্রাম থেকে নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির পাশের একটি দোকান থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার ককটেলসহ নুরুদ্দিনকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।