মুন্সিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মুন্সিগঞ্জে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মমতাজ বেগম। তিনি কৃতী শিক্ষার্থীদের বিনয়ী ও নম্র হওয়ার পরামর্শ দেন। সদর উপজেলা পরিষদ ওই সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ্জামান, ড. ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ ও মেহেরুন নেসা, কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. এবাদুর ইসলাম, রামপাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান এবং এ ভি জে এম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম।