মুন্সিগঞ্জে গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘২০২১ সালের মধ্যে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ কেন্দ্র আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সমঞ্চাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ কথা বলেন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে অন্যদের মধ্যে অংশ নেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূহ-উল-আলম লেনিন, কবি অসীম সাহা, জেলা প্রশাসক সাইফুল হাসান, পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি। আলোচনা পর্ব শেষে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নূহ-উল-আলম লেনিন, শিক্ষায় সদ্য অবসরে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোতালেব ঢালী, অঙ্কনে চিত্রশিল্পী আবুল খায়েরকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া রত্নগর্ভা মা হিসেবে চারজনকে সমঞ্চাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া ৬০ শিক্ষার্থী, জেএসসিতে মেধাবৃত্তি পাওয়া ২১ জন এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ১১ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।