মুন্সিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরে গত রোববার রাতে দীপা আক্তার (২৫) নামের একজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে, গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে দীপার পরিবারের অভিযোগ, যৌতুকের কারণে তাঁকে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রোববার রাত ১১টার দিকে কে বা কারা একটি লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত দীপার বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও গ্রামে।নিহতের পরিবার অভিযোগ করেছে, যৌতুক না দেওয়ায় তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এখন আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।অভিযোগ অস্বীকার করে দীপার স্বামী মোরশেদ মিয়াজী বলেন, দীপা আত্মহত্যা করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দীপার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তাঁর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।