মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের থানারপুলে গতকাল শুক্রবার উদ্বোধনের আগে একটি মিনি চায়নিজ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিকসহ আটজন আহত হয়েছেন।রেস্তোরাঁর মালিক মো. শাহীন ও নাহিদকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত নান্নু শাহ, আবদুল শেখ, ছোট নাহিদ, আনিস মিয়াসহ ছয়জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার দ্বিতীয় কর্মকর্তা সুলতানউদ্দিন বলেন, গতকাল বিকেলে রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছিল। বিকেল পৌনে চারটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।