মুন্সিগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গ্যাসের সংকট নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শিল্পকলা চত্বরে মানববন্ধন করেছে শত শত নারী-পুরুষ।মুন্সিগঞ্জ মহিলা পরিষদ ও নাট্যঐক্য মঞ্চ আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাট্যঐক্য মঞ্চের সভাপতি মোহাম্মদ নাসিম, মুন্সিগঞ্জ মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার, নারীনেত্রী তহুরা জামান, আইনজীবী রুজিনা, মুজিবুর রহমান শেখ, পৌর কাউন্সিলর নারগিস আক্তার, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, হুমায়ুন ফরিদ প্রমুখ।দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে চরম সংকট দেখা দিয়েছে।