মুন্সিগঞ্জে চারতলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় এলাকায় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতুর পশ্চিম পাশে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে এই দুর্ঘটনা ঘটে।নিহত দুই শ্রমিকের নাম তানুস ও আলম। আহত দুজন হলেন রুবেল ও আলমগীর।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভবনটির চারতলায় মাচা বেঁধে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ মাচাটি ভেঙে গেলে তাঁরা সেখান থেকে মাটিতে পড়ে যান।পুলিশ বলেছে, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত শ্রমিকদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া প্রথম আলোকে বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।