মুন্সিগঞ্জে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বেলা ১২টার দিকে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।