মুন্সিগঞ্জে ছাত্রলীগের নেতা নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে শহর ছাত্রলীগের সহসভাপতি আল মামুন মণ্ডল (২৫) নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার দুপুরে সদর থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের মদনগঞ্জ বালুমহালের ইজারাদার চান মিয়াকে। আল মামুনের চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে মামলাটি নেওয়া হয়। এজাহারে চান মিয়াসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।গত রোববার গ্রেপ্তার হওয়া গোলাপ হোসেনের নামও এজাহারে রয়েছে। তবে মামলার অন্য কোনো আসামিকে গতকাল রাত আটটা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে বালুমহালের ইজারার টাকা সংগ্রহ করতে গিয়ে গত রোববার ভোরে প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগের নেতা মামুন। আহত হন আরও পাঁচজন।