মুন্সিগঞ্জে ট্রলারডুবি সাংবাদিকসহ নিখোঁজ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার টেঙ্গুরিয়াপাড়া এলাকায় ইছামতী নদীতে একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজন সাংবাদিকসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে যাত্রীবাহী ট্রলারটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিরাজদিখানের দোসরপাড়ায় লালনমেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বালুবাহী ট্রলারটি আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সময়-এর স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটনসহ কনক ও ইমরান নামে তিনজনের পরিচয় জানা গেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল তলব করা হয়েছে।