মুন্সিগঞ্জে ট্রলারসহ ৩৮৫২টি মা-ইলিশ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গতকাল মঙ্গলবার ভোরে কোস্টগার্ডের সদস্যরা তিন হাজার ৮৫২টি মা-ইলিশসহ একটি ট্রলার আটক করেছেন। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।কোস্টগার্ড নারায়ণগঞ্জের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গতকাল ভোর পাঁচটার দিকে মুন্সিগঞ্জের ধলেশ্বরী থেকে একটি ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলারে চার হাজারের মতো ইলিশ মাছ পাওয়া যায়। তবে কোস্টগার্ডের সদস্যদের দেখতে পেয়ে ট্রলারে থাকা লোকজন আগেই পালিয়ে যায়। পরে ইলিশ মাছগুলো মুন্সিগঞ্জের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।