মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর ইউনিয়নের ভাঙাবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের একজন হলেন শরীয়তপুরের মান্নাফ (৪০)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের শ্রীনগরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ শ্রীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।