মুন্সিগঞ্জে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার জোড়পুকুরপাড় গ্রামের মো. ফালান শেখের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন।জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতজনের একটি ডাকাতদল বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢোকে। তারা ফালান শেখ ও তাঁর ছেলেকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ফালান শেখের স্ত্রী ও ছোট ছেলেকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। এরপর ডাকাতেরা আলমারিতে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।